বুধবার, ১০ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ।

আজকের একনেক সভায় অনুমোদনের জন্য উঠছে বহুল আলোচিত ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ’ প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে ৮০০ একর জায়গাজুড়ে এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা, যার মধ্যে চীন প্রকল্প সহায়তা হিসেবে দেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা এবং সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে ১ হাজার ৭২২ কোটি টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিত এই মেগা প্রকল্প থেকে ১ লাখ কর্মসংস্থান ও ৫০০ মিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগের আশা করা হচ্ছে।

এর আগে মিরসরাইয়ের ৯০০ একর জায়গার ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে এবং গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করে। সেই স্থবিরতা কাটিয়ে আনোয়ারার এই নতুন চীনা অর্থনৈতিক অঞ্চল দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বড় মাইলফলক হবে বলে ধারণা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com