বুধবার, ১০ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস। 🇦🇺🇧🇩
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ ৪ বছর পর (২০২২ সালের আগস্টের পর) জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন তিনি। তবে একাদশে জায়গা পাননি লেগ স্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে লিয়াম স্কটের।
দুই দেশের চূড়ান্ত একাদশ:
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
তানজিদ হাসান
সাইফ হাসান
নাজমুল হোসেন
লিটন দাস
তাওহিদ হৃদয়
মোসাদ্দেক হোসেন
তাসকিন আহমেদ
মোস্তাফিজুর রহমান
নাহিদ রানা
তানভীর ইসলাম
অস্ট্রেলিয়া একাদশ:
জশ ইংলিস (অধিনায়ক)
জেভিয়ার বার্টলেট
অ্যালেক্স ক্যারি
কুপার কনোলি
নাথান এলিস
ক্যামেরন গ্রিন
মারনাস লাবুশেন
ম্যাথু রেনশ
লিয়াম স্কট
ম্যাট শর্ট
অ্যাডাম জাম্পা