বুধবার, ১০ Jun ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের ১৪টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

যেসব অঞ্চলে ঝড়ের পূর্বাভাস রয়েছে:

রংপুর বিভাগ: রংপুর ও দিনাজপুর।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগ: ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ।

রাজশাহী বিভাগ: বগুড়া।

খুলনা ও বরিশাল বিভাগ: খুলনা, বরিশাল ও পটুয়াখালী।

চট্টগ্রাম ও সিলেট বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট।

আবহাওয়া অফিস জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com