বুধবার, ১০ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এক মেগা বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই প্রথম বাজেট পেশ করবেন। এটি দেশের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।
নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, ঘাটতি থাকতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ ধরা হতে পারে। বাজারের মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য কমাতে চাল, ডাল, তেলসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে বড় ধরনের করছাড়ের প্রস্তাব আসতে পারে। অন্যদিকে, তামাকজাত পণ্য ও বিলাসী দ্রব্যের ওপর কর বাড়ানোর ফলে এগুলোর দাম বাড়তে পারে।
দাম কমতে পারে যেসব পণ্যের:
নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ভোজ্যতেল: চাল, গম, আলু, পেঁয়াজসহ ৬০টি পণ্যে উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ করা হতে পারে। দেশীয় তৈলবীজ থেকে তেল উৎপাদনে ১০ বছরের জন্য শূন্য শতাংশ করের প্রস্তাব আসতে পারে।
চিকিৎসাসামগ্রী ও ওষুধ: কিডনি ডায়ালাইসিস ফিল্টারের ৫% আগাম কর প্রত্যাহার হতে পারে (এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় ৬০০ টাকা)। হার্টের রিং ও চোখের লেন্সের ১০% ভ্যাট প্রত্যাহার এবং ক্যানসারের ওষুধসহ মোট ৭৭টি কাঁচামালের শুল্ক ছাড়ের প্রস্তাব আসতে পারে।
টেলিযোগাযোগ ও মোবাইল: মোবাইল সিমের ওপর বিদ্যমান ৩০০ টাকার কর বাতিল হতে পারে। মোবাইল নেটওয়ার্ক সেবায় উৎসে কর ১২% থেকে কমিয়ে ১০% করা হতে পারে।
বিদ্যুৎ ও জ্বালানি: সৌরবিদ্যুৎ উৎপাদনে ২০Check৩৫ সাল পর্যন্ত কর অব্যাহতি এবং রিফাইনারি জ্বালানি তেলের উৎসে কর ১.৫% থেকে কমিয়ে ১% করা হতে পারে।
ইলেকট্রিক যানবাহন: ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে উৎসে কর ৫% থেকে কমিয়ে শূন্য এবং নিবন্ধনে আগাম আয়কর ২ লাখ থেকে কমিয়ে সর্বোচ্চ ১ লাখ টাকা করা হতে পারে।
স্বর্ণ ও ইলেকট্রনিক্স: স্বর্ণ সরবরাহে উৎসে কর ৫% থেকে কমিয়ে ০.৫% করা এবং টিভি, ফ্রিজ ও কম্পিউটার উৎপাদনে কর অব্যাহতি সুবিধা বজায় রাখা হতে পারে।
অন্যান্য: সার ও কীটনাশকের ওপর বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট ও কর প্রত্যাহার হতে পারে।
দাম বাড়তে পারে যেসব পণ্যের:
সিগারেট ও তামাকজাত পণ্য: সিগারেটের ফিল্টারের কাঁচামালে ৩০০% এবং নিকোটিনের ওপর ৩৫০% সম্পূরক শুল্ক আরোপ হতে পারে। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হতে পারে। 🚬
বিলাসী ও আমদানি পণ্য: বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য এবং নতুন ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০% ভ্যাট আরোপ হতে পারে।
রড ও অ্যালকোহল: রড উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০% বাড়তে পারে। দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ হতে পারে।
খাদ্যসামগ্রী: কাজুবাদাম আমদানিতে শুল্ক ৫% থেকে বাড়িয়ে ২৫% এবং উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানিতে ১৫% মূসক আরোপ হতে পারে।