মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে মিলবে ১০ লাখ টাকা ঋণ

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে মিলবে ১০ লাখ টাকা ঋণ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে বেকারত্ব হ্রাস ও নতুন উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিনা সুদে কোনো ঋণ প্রকল্প না থাকলেও নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। এছাড়া স্টার্টআপদের জন্য রয়েছে মাত্র ৪% সুদে ঋণ, ইক্যুইটি সহায়তা এবং বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি ৫ হাজার টাকা ভাতা।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে জামানত ছাড়াই সর্বোচ্চ ৭% সুদে ১০ লাখ টাকা এবং জামানতসহ সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

পাশাপাশি স্টার্টআপদের জন্য রয়েছে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’। এখান থেকে মাত্র ৪% সুদে ঋণ মিলবে। এছাড়া স্টার্টআপ খাতে বিনিয়োগের জন্য একটি ইক্যুইটি ইনভেস্টমেন্ট কোম্পানিও গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় সম্ভাব্য উদ্যোক্তাদের বিনামূল্যে মাসব্যাপী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে উল্টো ৫ হাজার টাকা ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা। এছাড়া তারা ঋণ পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। সরকারের এই উদ্যোগ তরুণদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com