শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ

নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের খসড়া চূড়ান্ত হয়েছে। আজ সোমবার এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলে পরবর্তী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের কমিটি এই সুপারিশ চূড়ান্ত করেছে। এর আগে, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম জাতীয় বেতন কমিশন গ্রেড ২০টি বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে নাসিমুল গনি কমিটি বৃদ্ধির হার সর্বোচ্চ ১০০ শতাংশের মধ্যে রাখার প্রস্তাব করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হলেও মূল বেতন এককালীন না দিয়ে ধাপে ধাপে দেওয়া হতে পারে। পরবর্তীতে ভাতার অংশ কার্যকর করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই বেতন কাঠামো আসছে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com