সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত পণ্য মজুতের প্রমান পেয়েছে শুল্ক গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা। প্রাথমিক তদন্তে গুরুতর অনিয়ম ও রাজস্ব ফাঁকির আলামত পাওয়ায় প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের মূল তথ্যসমূহ:

অননুমোদিত ওয়্যারহাউস: প্রতিষ্ঠানটির জন্য কাস্টমস অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউস ছিল মাত্র দুটি। কিন্তু সরেজমিন পরিদর্শনে অনুমোদনহীন আরও দুটি ওয়্যারহাউসে অবৈধভাবে পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

চারটি ওয়্যারহাউস সিলগালা: বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য যাতে অবৈধভাবে সরাতে বা পাচার করতে না পারে এবং তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য অনুমোদিত ও অননুমোদিত মোট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, ঘটনাটি নিয়ে গভীর তদন্ত ও যাচাই-বাছাই চলছে। প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com