সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাম পরিস্থিতির সার্বিক তথ্যসমূহ:

দৈনিক প্রাণহানি: গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন হামের উপসর্গ নিয়ে এবং ১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর এই ৪টি ঘটনাই ঘটেছে ঢাকা বিভাগে।

মোট মৃত্যুর পরিসংখ্যান: গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত ও উপসর্গের চিত্র: চলতি বছরের এই সময়ে দেশজুড়ে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com