সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সফলতা পাওয়ার জন্য কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক কৌশল, ধৈর্য ও সচেতনতা। পাশ্চাত্য রাশিচক্রে গ্রহ ও নক্ষত্রের অবস্থান বিশ্লেষণের মাধ্যমে চলতি সপ্তাহের রাশিফল জানিয়েছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন। জেনে নিন ১২টি রাশির চলতি সপ্তাহের পূর্বাভাস ও সতর্কতা:
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): অর্থভাগ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন এবং সততার পথে থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২১ মে): স্বাধীন মানসিকতায় সফলতা মিলবে। পেশাগত মূল্যায়ন বৃদ্ধি পাবে এবং বিপণন ব্যবসায়ীদের জন্য ভালো সময়। আর্থিক যোগাযোগ ও ভ্রমণ শুভ।
মিথুন রাশি (২২ মে – ২১ জুন): আয়-ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা মিলবে। আশা পূরণে কিছুটা ধৈর্য ধরতে হতে পারে।
কর্কট রাশি (২২ জুন – ২৩ জুলাই): সম্পর্কের ক্ষেত্রে নিজের মত চাপিয়ে না দিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন। কর্মক্ষেত্রে শত্রুপক্ষ ও প্রতিযোগিতায় আপনার অবস্থান শক্ত থাকবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২৩ আগস্ট): পেশাগত দায়িত্ব বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং ভ্রমণের সুযোগ কাজে লাগান।
কন্যা রাশি (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, ভুল সিদ্ধান্তে অর্থক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে ধৈর্য ও কৌশলী আচরণ বজায় রাখুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): কঠোর পরিশ্রমে সাফল্য মিলবে। আত্মবিশ্বাস ও ব্যক্তিগত উদ্যোগে সাফল্য পেলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। প্রেমে শুভ যোগ।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): পরিবারে ভুল বোঝাবুঝি এড়াতে দাম্পত্য জীবনে সংযমী হন। তবে নতুন কাজের পরিকল্পনা, বিনিয়োগ ও ভ্রমণের জন্য সময়টি বেশ শুভ।
ধনু রাশি (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে মানসিক অস্থিরতা আসতে পারে। রাগ ও ক্ষোভ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসা, পেশাগত ও সামাজিক কাজে সাফল্য আসবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): চিকিৎসাসেবা, উচ্চশিক্ষা ও গবেষণার সাথে যুক্তদের জন্য চমৎকার সময়। রাগ নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য ও অর্থনৈতিক ক্ষেত্রে মানিয়ে চলা প্রয়োজন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): অলসতা ঝেড়ে ফেলুন এবং নতুন চিন্তা গ্রহণ করুন। পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ হতে পারে। আর্থিক ও রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যবসা ও কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বাড়বে। স্পষ্ট কথা বলার প্রবণতা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।