শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম বাংলা সাহিত্যের জনপ্রিয় জাদুকরের জন্মদিন আজ নেত্রকোণায় ১০ লাখ টাকার গাঁজা ও সিএনজিসহ দুই পাচারকারী গ্রেপ্তার নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি
নাসীরুদ্দীন পাটোয়ারীর উপর হামলায় কুমারখালী থানায় মামলা

নাসীরুদ্দীন পাটোয়ারীর উপর হামলায় কুমারখালী থানায় মামলা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া বাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়া শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজার পরিদর্শন শেষে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয়। হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার পাশাপাশি লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে এবং তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ প্রহরার মাধ্যমে তাঁকে উদ্ধার করে নিরাপদে ঢাকায় পাঠানো হয়। নিরাপত্তাজনিত কারণে এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com