মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া: রুমিন ফারহানা

বিএনপির সিদ্ধান্ত ছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিএনপি থেকে বহিষ্কারের নেপথ্যে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার সুপরিকল্পিত চক্রান্ত ছিল বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশেষ টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের হয়ে বিশ্বস্ততার সঙ্গে কাজ করা সত্ত্বেও দল তাঁকে কেবল সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে আটকে রাখতে চেয়েছিল এবং নীতি নির্ধারণী পর্যায় বা মূলধারার রাজনীতিতে এগোতে দিতে চায়নি।

টকশোতে রুমিন ফারহানা করপোরেট প্রতিষ্ঠানের উদাহরণ টেনে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অধস্তন কাউকে নিজের চেয়ে যোগ্য মনে করেন, তখন থেকেই কোণঠাসা করার চেষ্টা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে টানা ৮-৯ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে এবং জনগণের দাবির মুখেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপি তাঁকে বহিষ্কার করে। বহিষ্কারের কথা মনে করিয়ে দেওয়া হলে খালেদা জিয়ার নীতি স্মরণ করে তিনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়’—এই নীতিতেই তিনি রাজনীতি করে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত দেশের স্বার্থকেই প্রাধান্য দেবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com