শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম বাংলা সাহিত্যের জনপ্রিয় জাদুকরের জন্মদিন আজ নেত্রকোণায় ১০ লাখ টাকার গাঁজা ও সিএনজিসহ দুই পাচারকারী গ্রেপ্তার নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি
৫ হলুদ কার্ড দেখলেও শাস্তি হবে না মেসির

৫ হলুদ কার্ড দেখলেও শাস্তি হবে না মেসির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখেও মেজর লিগ সকারে (এমএলএস) কোনো নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ফলে আগামী রবিবার (১ নভেম্বর) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই আর্জেন্টাইন মহাতারকার মাঠে নামতে কোনো বাধা রইল না। ফুটবলের সাধারণ নিয়মে পাঁচ হলুদ কার্ডে এক ম্যাচ বহিষ্কারের বিধান থাকলেও এমএলএসের একটি বিশেষ নিয়মের কারণে এই যাত্রায় বেঁচে গেলেন তিনি।

গত বুধবার এফসি সিনসিন বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪তম মিনিটে রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখেন মেসি। এটি ছিল চলতি মৌসুমে তাঁর পঞ্চম হলুদ কার্ড। এর আগে মৌসুমের অষ্টম, একাদশ, ২০তম, ৩১তম এবং ৩৩তম ম্যাচ সপ্তাহে কার্ড দেখেছিলেন মায়ামি ফরোয়ার্ড।

তবে এমএলএসের শৃঙ্খলাবিধির ‘গুড বিহেভিয়ার ইনসেনটিভ’ (সদ্ব্যবহার প্রণোদনা) ধারার কারণে শাস্তি এড়াতে পেরেছেন মেসি। নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার যদি কোনো প্রকার হলুদ কার্ড, লাল কার্ড বা অতিরিক্ত শৃঙ্খলাজনিত শাস্তি ছাড়া টানা পাঁচটি ম্যাচ সম্পন্ন করেন, তবে তাঁর মোট কার্ডের হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি হলুদ কার্ড মওকুফ হয়ে যায়। নিয়মিত মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এ সুবিধা ভোগ করতে পারেন।

মেসি টানা পাঁচ ম্যাচ কার্ডহীন থাকায় তাঁর পূর্ববর্তী একটি কার্ড নিষেধাজ্ঞার গণনার তালিকা থেকে বাদ পড়েছে। শৃঙ্খলা রেকর্ডে কার্ডটি নথিভুক্ত থাকলেও বহিষ্কারের ক্ষেত্রে সেটি কার্যকর হচ্ছে না।

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের টিকিট নিশ্চিতের লড়াইয়ে বর্তমানে প্রতিটি ম্যাচই মায়ামির জন্য নকআউটের মতো। ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে থাকা মায়ামি নিউ ইংল্যান্ডের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। সিনসিন hisাটির বিপক্ষে পয়েন্ট হারানোর পর দলের কোচ ক্রিস্তিয়ান গনসালেস বলেন, পয়েন্ট হারানোর আর কোনো সুযোগ নেই। আমাদের আরও সাহসী হয়ে, ভুল করার ভয় ছাড়া আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com