শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম বাংলা সাহিত্যের জনপ্রিয় জাদুকরের জন্মদিন আজ নেত্রকোণায় ১০ লাখ টাকার গাঁজা ও সিএনজিসহ দুই পাচারকারী গ্রেপ্তার নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি
দেশে স্বর্ণের দামে বড় পতন, কমলো ৫৪৮২ টাকা

দেশে স্বর্ণের দামে বড় পতন, কমলো ৫৪৮২ টাকা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। দফায় দফায় মূল্যবৃদ্ধির পর এবার এক লাফে প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বাজুসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ মূল্যহ্রাসের ঘোষণা দেওয়া হয়। আজ সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বুলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে গ্রাহকস্বার্থে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

বাজুস স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না; কেবল গহনার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং ফেরত দেওয়ার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য পরিশোধ করতে হবে।

এর আগে সর্বশেষ গত ৩০ অক্টোবর প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছিল বাজুস। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৬৭ বার কমানো এবং ৬২ বার বাড়ানো হয়েছে।

কমেছে রুপার দামও

স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দরও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ভ্যাটসহ ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com