সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নেত্রকোণার কলমাকান্দায় পূজার অঞ্জলি দেয়া হলনা ফুফু ও ভাতিজার

নেত্রকোণার কলমাকান্দায় পূজার অঞ্জলি দেয়া হলনা ফুফু ও ভাতিজার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কলমাকান্দায় শারদীয় পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে ফুফু (পিসি) ও ভাতিজা মারা গেছে।

আজ শুক্রবার  অষ্টমী পূজার সকালে উপজেলার হরিণধরা  গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হচ্ছেন, হরিণধরা  গ্রামের সঞ্জয় তালুকদারের ১৮ বছরের  মেয়ে ঋতু তালুকদার ও তার  ৭ বছরের ভাতিজা বিপ্লব তালুকদার ছেলে অমিত তালুকদার। অমিত হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর  শিক্ষার্থী ।

মৃতদের পরিবারের বরাতে কলমাকান্দা থানার ওসি মো: ফিরোজ  হোসেন জানান,   ঋতুসহ ৬জন একটি নৌকায় চড়ে হরিণধরা গ্রামের পূর্বপাড়া  থেকে পশ্চিমপাড়া পূজা মন্ডপে অঞ্জলি দিতে রওয়ানা দেন। পথে নৌকায় চড়ে  খাল পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় খালের পানিতে ঋতু ও তার ভাতিজা অমিত পানিতে তলিয়ে যায়। বাকিরা সাতড়ে পাড়ে উঠেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

কলমাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই জনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের জন্যে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে আরো ১০ হাজার টাকা করে দেয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com