সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা আলো ডট কম:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্যোগপ্রবণ চন্দ্রডিঙ্গা গ্রামে আজ সোমবার দিনব্যাপী বালুময় জমিতে বাদাম, ভুট্টা ও আখ চাষ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি গবেষণাধর্মী উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা পরিচালনা করেন উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলহাজ্ব আলী। এতে অংশ নেন চন্দ্রডিঙ্গা, বেতগড়া ও বাঘবেড় গ্রামের ৩০ জন কৃষক-কৃষাণী।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি ঢল থেকে আসা বালিতে ঢাকা পড়ে নষ্ট হওয়া ধানী জমি পুনর্বাসন করা এবং বালি সহনশীল ফসল চাষের মাধ্যমে অনাবাদি জমিকে আবাদের আওতায় আনা। এছাড়াও, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়নে কাজ করা হয়েছে।