সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ, রোগীদের সীমাহীন দুর্ভোগ

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ, রোগীদের সীমাহীন দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন থাকলেও রেডিওগ্রাফার না থাকায় দেড় বছর ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। ফলে সেবা নিতে আসা রোগীরা বাধ্য হয়ে উচ্চমূল্যে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করাচ্ছেন।

জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নের প্রায় দুই লাখ ৭৬ হাজার মানুষের চিকিৎসার জন্য তিন বছর আগে স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন সরবরাহ করা হয়। রাকিব উদ্দিন নামের একজন রেডিওগ্রাফার নিয়োগ পান যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে। তবে চাকরি রাজস্বখাতে হওয়ায় দেড় বছর আগে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যোগ দেন। এরপর থেকে এক্স-রে সেবা বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন জানান, রেডিওগ্রাফারের অভাবে রোগীদের দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বেশ কয়েকবার চিঠি পাঠানো হয়েছে। তিনি আশাবাদী যে শিগগিরই সমস্যাটি সমাধান হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com