সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
এ কে এম মোজাম্মেল হক, নেত্রকোনা আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ইউএনও কনফারেন্স রুমে ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক, মো. সাইদুর রহমান ভূইয়া, কলমাকান্দা প্রেসক্লাবের নব-নিবাচিত সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিগণ।
এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মাঝে নিরাপত্তা এবং চোরাচালান প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের ব্যাপারে ঐক্যমত প্রকাশ করা হয়।