সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন: একজনের অর্থদন্ড

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন: একজনের অর্থদন্ড

এ কে এম মোজাম্মেল হক, কলমাকান্দা (নেত্রকোণা):

নেত্রকোণার কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অর্থদন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার কালিহালা গ্রামের শাহেদ আলীর ছেলে।

রবিবার রাতে উপজেলা সদরের উব্ধাখালি নদীর সেতুর পাশে এই আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও )  মো. শহিদুল ইসলাম।

ইউএনও শহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  কলমাকান্দা অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে সেনা সদস্য ও থানা পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে তাকে ভ্রাম্যমান  আদালতের মাধ্যমে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানে  আড়াই হাজার  ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ এই বালু  নিলাম করা হবে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com