সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি ফিসারিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল ওই গ্রামের মো. জামালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হায়দুল নামের একজনের ফিসারিতে মাছের দেখভালের দায়িত্বে ছিলেন জামিল। ফিসারিতে স্থাপিত মোটর পাম্প চালানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎ সঞ্চালন তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে উপস্থিত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জামিলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।