সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

কলামাকান্দায় ভারতীয় কম্বলসহ একজন আটক, পুলিশের দাবি চোরাকারবারি

কলামাকান্দায় ভারতীয় কম্বলসহ একজন আটক, পুলিশের দাবি চোরাকারবারি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় চোরাচালানের ভারতীয় কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ; যাদের পুলিশ বলছে সীমান্ত চোরাকারবারী।
আটক হচ্ছেন, উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মো. লিটন মিয়া (৩২) ।
শুক্রবার দিবাগত রাতে তাকে খাসপাড়া গ্রাম থেকে আটক করা হয়।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, লিটন মিয়া সীমান্ত দিয়ে কম্বল,চিনিসহ নানা পন্য চোরাচালান করে আসছিলেন। শুক্রবার সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ও চিনি নিয়ে ওমরগাঁও বাজার হয়ে খাসপাড়া গ্রামের একটি বাড়িতে মওজুদ করা হচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় লিটনের বাড়ির গুদামঘরে তল্লাশি চালিয়ে চোরাচালানের ৩১ পিস ভারতীয় কম্বল জব্দ করার পাশাপাশি লিটন মিয়াকে আটক করা হয়।
ওসি বলেন, লিটন মিয়া সীমান্ত চোরাকারবারি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com