সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে এর চালক নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
নিহত লরি চালক হচ্ছেন, নিলয় দাস (২১)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন স্থানীয় ও দমকল বাহিনীর বরাত দিয়ে জানান, শুক্রবার ভোরে রাতে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিল নিলয় দাস। পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন। এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধা করেন।
ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন আরো বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিলয় দাসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।