সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পশ্চিম লেঙ্গুড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লাখ টাকার সুপারি জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি চোরাকারবারি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বাংলাদেশি সুপারি জড়ো করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা লেঙ্গুড়া বিওপির ৮ সদস্যের একটি বিজিবি টিম গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী পশ্চিম লেঙ্গুড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭,৬৮০ কেজি সুপারি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৫৬ হাজার টাকা।
জব্দ করা সুপারি আজ শনিবার দুপুরে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।