সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

কলমাকান্দায় পুকুরের পানিতে তলিয়ে শিশুর মৃত্যু

কলমাকান্দায় পুকুরের পানিতে তলিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে তলিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে ।
১৩ মাস বয়সের শিশু আরাফাত উপজেলার রংছাতি ইউনিয়নের তেরাতোপা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে তেরাতোপা গ্রামে এ ঘটনা হয়।
শিশুটির পরিবারের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, দুপুরে শিশুটি বাড়িতে বসে খেলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটির খোঁজ পান।তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com