শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কোরবানির পশু ব্যবস্থাপনা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দর:

গরুর চামড়া: রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট ৬২-৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা।

খাসির চামড়া: সারা দেশে প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা।

বকরির চামড়া: সারা দেশে প্রতি বর্গফুট ২২-২৫ টাকা।

সংরক্ষণ ও ব্যবস্থাপনা:
চামড়া নষ্ট হওয়া রোধ করতে সরকার দেশব্যাপী বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কিনে বিসিক-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী জানান, সাভারে ট্যানারি স্থানান্তরের পর তৈরি হওয়া সংকট কাটাতে এবং চামড়া শিল্পকে এগিয়ে নিতে সিইটিপি (CETP) সংস্কারের পরিকল্পনা রয়েছে। এছাড়া চামড়া সংগ্রহ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি দল এবং সংসদ সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com