শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র তিন দিনের পুলিশী হেফাজতে

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র তিন দিনের পুলিশী হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম খানকে নাশকতার মামলায় তিন দিনের পুলিশী হেফাজতে ( রিমান্ড) পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা সদর আমলী আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারিক হাকিম মো: কামাল হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক জাফর ইকবাল জানান, নেত্রকোণা মডেল থানার নাশকতার এক মামলায় নজরুল ইসলাম খানকে ৭ দিনের পুলিশী হেফাজত চেয়ে আদালতে তোলা হয়। এ সময় আসামী পক্ষের আইনজীবী জামিন চান। পরে শুনানী শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন নজরুল ইসলাম খান। পরে তাকে নেত্রকোণা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশে হস্তান্তরের পর নেত্রকোণা মডেল থানায় নাশকতার আইনে দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। নেত্রকোণা পৌরসভায় তিনবার নির্বাচিত মেয়র হন তিনি। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com