শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নেত্রকোণায় ‘শিক্ষার প্রধান সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোণায় ‘শিক্ষার প্রধান সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষার প্রধান প্রধান সমস্যা চিহ্নিতকরণ ও তা নিয়ে অ্যাডভোকেসি উদ্যোগ গ্রহণ—নারী, শিশু ও যুবদের সুরক্ষা’ শীর্ষক কর্মশালা।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা শহরের দক্ষিণ কাটলি এলাকায় Education Outloud–Advocacy & Social Accountability (ASA) প্রজেক্ট এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এ কর্মশালা আয়োজন করে সেরা (SERAA)।

কর্মশালার উদ্বোধন করেন সেরার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম খান ও কর্মসূচি পরিচালক আলী উছমান

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শিক্ষক সাইদুর রহমান, ফারুক হোসেন ফকির, আতাউর রহমান কবির, মেহেরা আক্তার খাতুন, রৌহা ওর্য়াচ গ্রুপের সম্পাদক জহির রায়হান, সেরা ইয়ুথ ফোরামের সদস্য সচিব আঁচল ভৌমিকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি প্রতিনিধি, নারী সংগঠন ও যুব প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, স্কুলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, নারী–শিশুর সুরক্ষা, অবকাঠামো ও সুযোগ–সুবিধার ঘাটতি দূরীকরণ—এসব বিষয়ে কার্যকর অ্যাডভোকেসি এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সামাজিক জবাবদিহিতা ও অংশীদারিত্বভিত্তিক কাজ বাড়ানোর বিকল্প নেই।

এছাড়া, শিক্ষাব্যবস্থার তৃণমূল সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোকে নীতিনির্ধারণী অঙ্গনে তুলে ধরতে শিক্ষক, অভিভাবক, যুব সম্প্রদায় ও সিভিল সোসাইটির সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন বক্তারা।

আয়োজক সংস্থা সেরা (SERAA) জানান, আগামী দিনে জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় শিক্ষাবিষয়ক সমস্যা চিহ্নিতকরণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পরবর্তীতে এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ পরিচালনা করবে সংস্থাটি।

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রাথমিক, মাধ্যমিক ও প্রান্তিক শিক্ষার উন্নয়নে বাস্তবভিত্তিক সুপারিশ পেশ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com