বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মোহনগঞ্জ হাসপাতালে নার্সের টাকা নেওয়ার অভিযোগ

মোহনগঞ্জ হাসপাতালে নার্সের টাকা নেওয়ার অভিযোগ

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোণা):
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি করাতে গিয়ে রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিনিয়র নার্স রিনা পালের বিরুদ্ধে। এ ঘটনায় দৌলতপুর গ্রামের বাসিন্দা রিপা আক্তারের ছোট ভাই জুবায়ের হোসেন শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে রিপা আক্তার নরমাল ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হন। একইদিন সন্ধ্যা ৬টার দিকে ডেলিভারি সম্পন্ন হওয়ার পর সিনিয়র নার্স রিনা পাল ৩ হাজার টাকা দাবি করেন।

অভিযোগকারী জানান, রিনা পাল বলেন—“কোনো ক্লিনিকে নিলে সিজারের জন্য ২০ হাজার টাকা লাগত। তোমাদের নরমাল ডেলিভারি সুন্দরভাবে করে দিয়েছি, ৩ হাজার টাকা দিলে সমস্যা কী?”

জুবায়ের হোসেন আরও জানান, প্রথমে ৫০০ টাকা দিলেও রিনা পাল তাতে অসন্তুষ্ট হন। পরবর্তীতে ১ হাজার টাকা দিয়ে তার বোন ও নবজাতককে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিতে হয়।

এ বিষয়ে অভিযুক্ত নার্স রিনা পাল দাবি করেন, “তারা স্বেচ্ছায় ১ হাজার টাকা দিয়েছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
নেত্রকোণা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা নাঈম বলেন, “সরকারি হাসপাতালে ডেলিভারি রোগীর কাছ থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। অভিযোগের সত্যতা যাচাই হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com