শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নেত্রকোণায় ‘ফ্রেন্ডস ক্লাব-৯৯ বাংলা’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নেত্রকোণায় ‘ফ্রেন্ডস ক্লাব-৯৯ বাংলা’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ পৌঁছে দিতে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস ক্লাব-৯৯ ব্যাচ’।

আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের বাংলা স্টেশন এলাকায় ফ্রেন্ডস ক্লাব-৯৯ ব্যাচ এবং কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ কবিরুল ইসলাম, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফুলমিয়া, সাধারণ সম্পাদক সায়েদুর রহমান ও কোষাধ্যক্ষ আলী হোসেন, সংগঠনের সম্মানিত সদস্য রফিকুল ইসলাম, মো. নাজমুল হোসেন ও দিদারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, মানবিক এই কাজে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনটি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com