শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
নেত্রকোণায় কারাগারে মাদক মামলার আসামীর মৃত্যু

নেত্রকোণায় কারাগারে মাদক মামলার আসামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় ৬ বছর ধরে কারাবাসে থাকা মাদক মামলার আসামী আলী আহমেদ খান ওরপে শিপন মিয়া হৃদরোগে মারা গেছেন।

শিপন (৩৮) নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) বেলা দুপুর পৌনে ১২ টার কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা পুলিশ ও শিপনের স্বজনেরা জানান, গত ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হন শিপন মিয়া। সেই থেকে কারাগারেই ছিলেন শিপন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাসমিয়া হোসেন অনন্যা বলেন, শিপন মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার সময়েই তিনি মারা যান। প্রাথমিকভাবে মনে হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে আনার সময় সাথে ছিলেন কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে বুকে ব্যাথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে উন্নত চিকিৎসার জন্যে সদর হাসাপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।

নিহতের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এতোদিন হাজতেই ছিল। স্ট্রোক করে মারা যাওয়ার খবরে হাসপাতালে যাই। এখন লাশ নেয়ার জন্যে হাসপাতালে অপেক্ষা করছি। আইনী কার্যক্রম শেষ হলে লাশ নিয়ে যাব।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com