বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
নেত্রকোণায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নারীসহ নিহত ৪, আহত ৪

নেত্রকোণায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নারীসহ নিহত ৪, আহত ৪

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়ায় সারবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘাত হলে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ মারা যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে আরও ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্যামগঞ্জ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com