বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ দুই দশকের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতের মধ্য দিয়ে শুরু হওয়া সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। এ উপলক্ষে ইরাকজুড়ে বইছে উৎসবের আমেজ; সাফল্য উদযাপনে চার দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরাক সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার একদিন আগেই শেষ মার্কিন সেনারা ইরাক ত্যাগ করেন। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এটিকে দেশের পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং ‘নতুন এক যুগের সূচনা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তবে এই সেনা প্রত্যাহারের ফলে তৈরি হওয়া নিরাপত্তা শূন্যতা নিয়ে অনেক ইরাকির মনে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনীর অনুপস্থিতি ইরাকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানকে আরও শক্তিশালী করবে, যা আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে তেহরানকে বড় কৌশলগত সুবিধা দিতে পারে।

উল্লেখ্য, ২০০৭ সালে ইরাকে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছিল। ২০০৪ ও পরবর্তীতে ২০১৪ সালে আইএস বিরোধী অভিযানের পর, ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চুক্তি অনুযায়ী ধাপে ধাপে সেনাদের সরিয়ে নেয় ওয়াশিংটন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com