বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তটি কোনো সম্মিলিত আলোচনা নয়, বরং এককভাবে নিয়েছিলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সম্প্রতি প্রকাশিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ভেন্যু পরিবর্তনের অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করার পর তৎকালীন উপদেষ্টা ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে কোনো ফলপ্রসূ পরামর্শ ছাড়াই একক সিদ্ধান্তে বিশ্বকাপ বয়কট করেন। অথচ পূর্বে তিনি দাবি করেছিলেন, দেশের স্বার্থ ও ক্রিকেটারদের ত্যাগের কথা বিবেচনা করে বোর্ড এবং খেলোয়াড়রাই যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছিল। কমিটি উল্লেখ করে, প্রশাসনিক বা ব্যক্তিগত সিদ্ধান্তের বলি হয়ে ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্যারিয়ার এবং ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নীতিগত সতর্কতা প্রয়োজন।