বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চব্বিশের জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তবে অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় সাবেক আইজিপি শহিদুল হকসহ মোট ১০৫ জনকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

তদন্ত সূত্রে জানা গেছে, ছাত্র নাদিম হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং অব্যাহতি সুপারিশ করা হয়েছে ৬৬ জনের। এ মামলার প্রধান আসামিদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার। অন্যদিকে অব্যাহতিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ একাধিক সাবেক শীর্ষ কর্মকর্তা। ২০২৪ সালের ১৯ জুলাই রায়েরবাগে আন্দোলনের সময় নাদিম গুলিবিদ্ধ হন এবং একই ঘটনায় তোলারাম কলেজের ছাত্র মেহেদী হাসান প্রান্ত নিহত হন।

অপরদিকে, একই দিন যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজমিস্ত্রি বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে পৃথক চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় ৩৯ জনকে অব্যাহতির সুপারিশ করেছে তদন্ত সংস্থা। এ মামলার আসামিদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত এবং শেখ ফজলে নূর তাপসসহ দলের বিভিন্ন পর্যায়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com