বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে এসে শেষ হয়।

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের নেত্রীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমীর হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com