বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে ভারত। এর একটি দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন, দায়িত্ব গ্রহণের পরপরই গত ফেব্রুয়ারিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে সপরিবারে দ্বিপক্ষীয় ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি বিমসটেকের চেয়ারম্যান হওয়ায় ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনের জন্য আলাদা আমন্ত্রণ পাঠানো হয়।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমন্ত্রণের ধরন ও সংখ্যা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এই ব্যাখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।