বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে তাদের ফলাফল দেখতে পারবেন।

ভর্তি নীতিমালায় বলা হয়েছে, এবারও কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের কোটায় সংরক্ষিত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেসব আসন মেধা তালিকা থেকেই পূরণ করা হবে।

গুরুত্বপূর্ণ সময়সূচি:

ভর্তি নিশ্চায়ন: আজ রাত ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে)।

মাইগ্রেশনের ফল: ১৯ সেপ্টেম্বর রাত ৮টা।

ভর্তি কার্যক্রম: ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com