বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্বরেকর্ড এখন টেলরের দখলে।
৪০ বছর বয়সী টেলরের ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২২ বছর ৪ মাস। এর আগে ২০১২ সালে অবসর নেওয়ার সময় ২২ বছর ৩ মাসের রেকর্ডটি ছিল ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। তবে সর্বোচ্চ ম্যাচ (৪৬৩) ও সর্বোচ্চ রানের (১৮,৪২৬) রেকর্ড এখনো অক্ষত রয়েছে শচীনের দখলেই।
২০০৪ সালে অভিষেকের পর জিম্বাবুয়ের অন্যতম ব্যাটিং স্তম্ভে পরিণত হন টেলর। ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির মালিক তিনি। ২০২১ সালে অবসর ও পরবর্তীতে সাড়ে তিন বছরের আইসিসি নিষেধাজ্ঞার মতো কঠিন সময় পার করে ২০২৫ সালে আবারও ক্রিকেটে ফেরেন এই তারকা। আগামী ২০২৭ সালের ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে দলে ফেরা টেলর এবার কিংবদন্তিকে ছাড়িয়ে নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায়।