বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ডাকঘর কর্মীর মৃত্যু

নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ডাকঘর কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আফতাব উদ্দিন (৪৫) নামে এক ডাকঘর কর্মী মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরে ‘ডাক রানার’ হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে এবং নিহত আফতাবের আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে কৈলাটি ঈদগাহ মাঠ এলাকায় আফতাবকে একা পেয়ে ফরিদ ও তার লোকজন উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com