সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত বিক্রি হচ্ছে

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত বিক্রি হচ্ছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্ববাজারে দামের ওঠানামার কারণে দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শুক্রবার (১৫ মে) স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে, যা শনিবার (১৬ মে) থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১point ৪৭২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ৭ মে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

বাজুসের তথ্যমতে, চলতি বছর দেশের বাজারে মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৬ বার বেড়েছে এবং ২৮ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। তবে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com