শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
মালয়েশিয়ায় আরও এক বড় অভিযান, এবার আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় আরও এক বড় অভিযান, এবার আটক ১৬৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী এক সাঁড়াশি অভিযানে ২৫২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এদের মধ্যে সর্বোচ্চ ১৬৪ জনই বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘বারিতা আরটিএম’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সেলাঙ্গর রাজ্যের ইউএসজে ২৩ ও ক্লাংয়ের মেরু এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মোট ৭১০ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশনের সঙ্গে জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), মাদকবিরোধী সংস্থা (এএডিকে) ও সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এতে অংশ নেয়।

অভিযানের খবর পেয়ে অনেকে পাশের পরিত্যক্ত খনিতে কিংবা খাটের নিচে লুকিয়ে বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ১৮ থেকে ৫০ বছর বয়সী আটককৃতদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি পুরুষ ছাড়াও মিয়ানমারের ৫৭ জন (৫০ পুরুষ, ৭ নারী), ইন্দোনেশিয়ার ২৪ জন (১৬ পুরুষ, ৮ নারী), ভারতের ৩ জন, নেপালের ৩ জন এবং পাকিস্তানের ১ জন পুরুষ রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, ভ্রমণ নথি না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন ও অতিরিক্ত সময় অবস্থানের কারণে তাদের আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আশ্রয় না দিতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com