মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

স্ট্রোকের এক মাস আগে শরীরে দেখা দেয় যেসব সংকেত

স্ট্রোকের এক মাস আগে শরীরে দেখা দেয় যেসব সংকেত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্ট্রোক সাধারণত আকস্মিকভাবে হলেও এর কয়েক দিন বা সপ্তাহ আগে শরীরে বেশ কিছু সতর্কতামূলক লক্ষণ দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ মাথা ঘোরা, শরীরের ভারসাম্য হারানো, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, অস্বাভাবিক ও তীব্র মাথাব্যথা কিংবা শরীরের এক পাশের হাত-পা অসাড় বা দুর্বল হয়ে পড়ার মতো লক্ষণগুলো দেখা দিলে তা অবহেলা করা একদমই উচিত নয়।

এ ছাড়া কথা জড়িয়ে যাওয়া কিংবা অল্প সময়ের জন্য মুখ ও হাত-পা অবশ হয়ে আবার স্বাভাবিক হয়ে যাওয়াকে ‘মিনি স্ট্রোক’ বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (TIA) বলা হয়। লক্ষণগুলো ক্ষণস্থায়ী হলেও এটি ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোকের মারাত্মক ঝুঁকি নির্দেশ করে। তাই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, ধূমপান বর্জন এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি আকস্মিক কোনো স্নায়বিক পরিবর্তন দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত জরুরি চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com