শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান: জয়া

মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান: জয়া

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দুই বাংলাতেই অভিনয় দক্ষতার দ্যুতি ছড়িয়ে কুড়িয়েছেন অগণিত দর্শকের প্রশংসা। ঢালিউড কিংবা টলিউড—সবখানেই নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী জয়া আহসান ও মোশাররফ করিম। তবে একই শিল্পমাধ্যমে সফল হলেও পর্দায় তাঁদের একসঙ্গে উপস্থিতি খুব একটা মেলেনি। সম্প্রতি এক পডকাস্টে সহশিল্পী মোশাররফ করিমের ভূয়সী প্রশংসা করে জয়া আহসান তাঁকে সরাসরি ‘ম্যাজিশিয়ান’ আখ্যা দিয়েছেন এবং তাঁর সঙ্গে নতুন করে কাজ করার আকুল ইচ্ছা প্রকাশ করেছেন।

পডকাস্টে জয়া বলেন, “মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান।” ২০১১ সালে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় ‘ঈদের ডায়েরি’ নাটকে প্রথম ও শেষবারের মতো একসঙ্গে কাজ করেছিলেন এই দুই গুণী শিল্পী। নাটকটির এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আজও এটি অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং দর্শকেরা নিয়মিত মন্তব্য বাক্সে মোশাররফ-জয়ার রসায়নের প্রশংসা করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com