মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নবজাতকের একটানা কান্না থামাতে না পেরে বিপাকে পড়েছিলেন ‘দৃশ্যম’খ্যাত বলিউড অভিনেত্রী ইশিতা দত্ত। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, ছেলে বায়ুর শৈশবে কোলিকের কারণে দীর্ঘক্ষণ কান্না সামলাতে না পেরে তিনি অভিজ্ঞ মা ও সহ-অভিনেত্রী কাজলের পরামর্শ নেন। কাজল তাঁকে প্র্যামে শিশুকে নিয়ে কিছুটা অসমান রাস্তায় হাঁটার পরামর্শ দিয়েছিলেন, যা হালকা দুলুনির মাধ্যমে বাচ্চার অস্বস্তি কমাতে সাহায্য করেছিল বলে জানান ইশিতা।
সন্তান লালন-পালনে কাজলের এমন অভিভাবকসুলভ নানা পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইশিতা। তবে এ বিষয়ে শিশু বিশেষজ্ঞদের মত কিছুটা ভিন্ন। চিকিৎসকদের মতে, নবজাতককে শান্ত করতে অসমান বা পাথুরে পথে প্র্যাম চালানো সবসময় নিরাপদ নয়; এতে অতিরিক্ত ঝাঁকুনিতে শিশুর আঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। শিশুর কান্না দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক হলে ঘরোয়া উপায়ের চেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।