সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আইবিসির

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আইবিসির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২৬০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার টাকা) নির্ধারণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। শনিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করার পর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির মতে, জ্বালানি তেলের দাম, যাতায়াত ও চিকিৎসা খরচ বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাবে বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় পোশাকশ্রমিকরা পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করায় আইবিসি জানিয়েছে, বোর্ড চূড়ান্ত হলে লিখিতভাবে এ প্রস্তাব জমা দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com