সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অভিনয়ের দ্যুতি আর চিরসবুজ রূপের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রাখা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সম্প্রতি নতুন এক ফটোশুটে হালকা গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাক, খোলা ঢেউখেলানো চুল আর মায়াবী অভিব্যক্তিতে ধরা দিয়েছেন এই তারকা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’
ক্যামেরার সামনে কখনো টেবিলে ভর দিয়ে, আবার কখনো চেয়ারে বসে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় নিজের স্বতন্ত্র ফ্যাশন ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন জয়া। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের ভূয়সী প্রশংসা করে লিখেছেন, ‘ছবি যখন কথা বলে’ এবং ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।