রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কড়া বিধিনিষেধ আরোপ করে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া ইসিএ বিধিমালার আওতায় এবার প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

নতুন নির্দেশনায় আরও জানানো হয়েছে, এবারও টেকনাফ থেকে কোনো পর্যটকবাহী জাহাজ চলবে না; অনুমোদিত জাহাজগুলো কেবল কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকেই ছেড়ে যাবে। পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া নৌপরিবহন অধিদপ্তর বা বিআইডব্লিউটিএ কোনো নৌযান চলাচলের অনুমোদন দিতে পারবে না। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে টেকসই পর্যটন নিশ্চিত করতেই এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com