রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ পঞ্চম স্থানে নেমে এসেছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রবিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৪, যা বিশেষজ্ঞদের মতে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়।
একই সময়ে ২০৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এর পরেই যথাক্রমে ভারতের মুম্বাই (১৯৫), পাকিস্তানের লাহোর (১৮৯) এবং ভারতের কলকাতা (১৭৪)। একিউআই সূচক অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং সংবেদনশীল ব্যক্তিসহ সাধারণ নগরবাসীকে বাইরে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে।