সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
তিন দফা দাবি আদায়ে সাজেকে চতুর্থ দিনের অবরোধ চলছে

তিন দফা দাবি আদায়ে সাজেকে চতুর্থ দিনের অবরোধ চলছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সশস্ত্র দলের সদস্যদের অপসারণের ৩ দফা দাবিতে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের চতুর্থ দিন চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের যৌথ ডাকে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী নেতারা।

সড়কে পিকেটারদের দেখা না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি জানান, এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সড়ক অবরোধের কারণে ২২ অক্টোবর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্র, ফলে পর্যটকশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com