রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেল। রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সরকারিভাবে ‘অনিবার্য কারণ’ বলা হলেও মূলত আজ রাতে প্রধানমন্ত্রীর জাপান যাত্রার প্রস্তুতি এবং পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজের চাপ থাকায় বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত হয়। আজকের বৈঠকে অনুমোদনের তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন গ্যাসকূপ (তিতাস-৩২ ও ৩৩) খনন, পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন, বরেন্দ্র অঞ্চলে পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং বাংলাদেশ পুলিশের বিশেষায়িত যানবাহন কেনা সংক্রান্ত প্রকল্প।