রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জাপান সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে নতুন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন, কৃষি, বেসামরিক বিমান চলাচল ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে নতুন সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাইকা, জেট্রো, জেবিআইসি-এর প্রধান ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে টয়োটার কারখানা ও এলএনজি টার্মিনাল পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও উচ্চপর্যায়ে আলোচনার কথা রয়েছে।